1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

আশরাফুলের ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত এনবিআরের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩
  • ১৭১ Time View

বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র মোহাম্মাদ আশরাফুলের কাছে আসছে একের পর এক দুঃসংবাদ। কিছুদিন আগে সব ধরনের ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হয়েছেন তিনি, এবার জব্দ করা হলো তার ব্যাংক হিসাব। আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের এই সিদ্ধান্তের কথা জানান।

জাতীয় রাজস্ব বোর্ড জানায়, আয়কর অধ্যাদেশের বিশেষ ধারা অনুসারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাড়ি, রেস্টুরেন্ট ব্যবসাসহ আশরাফুলের বৈধ আয় বছরে দেড় কোটি টাকা। তবে যেহেতু ম্যচ ফিক্সিংয়ে জড়িত তিনি তাই এনবিআরের ধারণা এর চেয়েও অনেক বেশি আয়  তার। কেননা জুয়াড়িরা টাকা শোধ করে হুন্ডির মাধ্যমে। অন্য নামেও ঢাকার বাইরে তাই আশরাফুলের জমি কিনে রাখার সন্দেহ করছে এনবিআর। থাকতে পারে বিদেশে গোপন অ্যাকাউন্টও। তাই আপাতত সংশ্লিষ্ট কর অঞ্চলে আশরাফুলের রাজস্ব সংক্রান্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। তাতে কোন গড়মিল হলে জিজ্ঞাসাবাদও করা হতে পারে আশরাফুলকে।

এ বিষয়ে জানতে চাইলে আশরাফুল বলেন, বিভিন্ন মিডিয়া থেকে এ নিয়ে ফোন করা হচ্ছে আমাকে। তবে এনবিআর থেকে আমাকে এখনও কিছু জানানো হয়নি।

বৈধভাবে উপার্জনে দেশের সবচেয়ে ধনি ক্রিকেটার সাকিব আল হাসান। খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে তার আয় ব্যায়ের হিসাবও। দেশের অন্য ক্রিকেটারদেরও আয়কর ও আয় ব্যায়ের হিসাব যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ