1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

আল-জাজিরার সাংবাদিককে গুলি করে মারল ইসরায়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৫৪ Time View

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী।

আাজ বুধবার (১১ মে) এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

পশ্চিম তীর থেকে আল-জাজিরার আরেক সংবাদদাতা নিদা ইব্রাহিম জানিয়েছেন, জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে দখলদাররা।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা যা জানি তা হলো, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার (শিরীন) মৃত্যুর ঘোষণা দিয়েছে। শিরীন জেনিনে সংঘটিত ঘটনাগুলোর খবর সংগ্রহ করছিলেন, বিশেষ করে দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় একটি শহরে ইসরায়েলি অভিযানের বিষয়ে। সেই সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

নিদা ইব্রাহিমের কথায়, এটি শিরীনের সঙ্গে কাজ করা সাংবাদিকদের জন্য একটি বড় ধাক্কা।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই মারা যান শিরীন আবু আকলেহ। এ সময় জেরুজালেমভিত্তিক আল-কুদস পত্রিকায় কর্মরত আরেকজন ফিলিস্তিনি সাংবাদিক আহত হন। তার অবস্থা এখন স্থিতিশীল।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে হতাহতের এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ