1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

আল্লামা শফীর সাথে এরশাদের বৈঠক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩
  • ১৩৪ Time View

sofiaজাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামে হেফাযতে ইসলামীর আমীর আল্লামা শফীর সাথে বৈঠক করবেন। হাটহাজারি মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। হেফাযতে ইসলামী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম মাহমুদ হেফাযতে ইসলামের সাথে কথা বলে এ বৈঠকের সময়সূচি ঠিক করেন।

হেফাযত সূত্র আরো জানিয়েছে, গত কিছুদিন ধরে এইচ এম এরশাদ আল্লামা শফীর সাথে সাক্ষাতের চেষ্টা করে আসছিলেন। কিন্তু এরশাদ মহাজোটের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লামা শফী এরশাদের সাথে দেখা করায় আগ্রহী ছিলেন না। সম্প্রতি এরশাদ মহাজোটের সাথে সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ নেয়ায় আল্লামা শফী তার সাথে সাক্ষাতে সম্মত হন।

এর আগে গত এপ্রিলে হেফাযতে ইসলাম ঢাকা ঘেরাও কর্মসূচির আগে আল্লামা শফীর সাথে এরশাদ দেখা করতে চেয়েছিলেন। তখনও নানা কারনে আল্লামা শফী এরশাদের সাথে দেখা না করলেও হেফাযতের ১৩ দফা কর্মসূচিসহ নানা কর্মকাণ্ডে প্রকাশ্যে সমর্থন দেন এইচএম এররশাদ।

গত ৬ এপ্রিল ও ৫ মে ঢাকায় হেফাযতে ইসলামের কর্মসূচিতে জাতীয় পার্টি দলীয়ভাবে সংহতি প্রকাশ করে।
৬ এপ্রিল প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল শাপলা চত্বরে হেফাযতে ইসলামের সমাবেশে সংহতি প্রকাশ করে। একইভাবে ৫ মে দেশের ভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসা হেফাযত কর্মীদের মাঝে নিজ হাতে খাবার ও পানি বিতরণ করেন এইচ এম এরশাদ। বিগত সংসদ নির্বাচনের আগেও আল্লামা শফীর সাথে সাক্ষাত করে দোয়া চেয়েছিলেন এরশাদ।

হেফাযতে ইসলাম সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম মাহমুদ এরশাদের বৈঠকের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলাপ করেন আল্লামা শফীর সাথে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ