1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

আলেপ্পোর বিদ্রোহী এলাকা পুনর্দখল করেছে সিরীয় বাহিনী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ১১৬ Time View

15আলেপ্পোর ছয়টি বিদ্রোহী নিয়ন্ত্রিত জেলা পুনর্দখল করেছে সিরীয় বাহিনী। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরটিতে সিরীয় বাহিনী অভিযান শুরু করার পর ১০ হাজার সাধারণ নাগরিক ওই এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। খবর এএফপির।

একসময় সিরিয়ার বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত আলেপ্পো শহরটি ২০১২ সালে বিদ্রোহীরা দখল করে নেয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, আলেপ্পোর পূর্ব দিকের হানানো জেলা নিয়ন্ত্রণে নেয়ার একদিন পর রোববার জাবাল বাদ্রা, বাদিন এবং আরো তিনটি এলাকা দখলে নেয় সিরীয় বাহিনী।

পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, ইনজারাত, আল সাকান আল শাবি এবং আইন আল তাল শাসকদের হাতে ফিরে এসেছে। সংস্থার প্রধান রামি আবদেল রাহমান জানিয়েছেন, আলেপ্পো শহরের ৩০ ভাগ এলাকারই নিয়ন্ত্রণ হারিয়েছে বিদ্রোহীরা। উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকাই দখলে নিয়েছে সরকার বাহিনী।

বিদ্রোহীরা দখলে নেয়ার পর আলেপ্পোর পূর্বাঞ্চলে ভয়াবহ খাদ্য এবং জ্বালানী সংকটে অবরুদ্ধ ছিল আড়াই লাখ বেসামরিক মানুষ। পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, শনিবার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে প্রায় ১০ হাজার বেসামরিক নাগরিক পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ