1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

আলাস্কায় দুই হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ মার্কিন সেনা নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৭৬ Time View

প্রশিক্ষণ শেষে ফেরার সময় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে সংঘর্ষের পর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৩ সেনা। আহত হন আরও একজন।
মার্কিন সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে জানা গেছে, আলাস্কার হেলির কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দুই সেনা নিহত হলেও আরেকজনকে উদ্ধার করে ফেয়ারব্যাঙ্কসের হাসপাতালে নেওয়ার সময় মারা যান। যিনি আহত হয়েছেন তার চিকিৎসা চলছে হাসপাতালে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। আলাস্কার মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র জন পেনেল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বলেন, বিধ্বস্তের সময় দুটি ‘এএইচ’ হেলিকপ্টারেই দুইজন করে সেনা ছিলেন।
এয়ারবর্ন ডিভিশনের মেজর জেনারেল ব্রায়ান আইফ্লার বিবৃতিতে বলেন, নিহত সেনাদের পরিবার, সহকর্মী এবং বিভাগের জন্য এক অভাবনীয় ক্ষতি। পরিবার, বন্ধু-বান্ধবের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বিধ্বস্তের কারণ এখনো জানা না গেলেও তদন্ত শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
খবর এপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ