1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

আলাপ-আলোচনার মাধ্যমে পাহাড়ের অশান্তি দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৯ Time View

hasina pmআলাপ-আলোচনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির আইনি জটিলতা এবং পাহাড়ের অশান্তি দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী ভূমি সমস্যা সমাধানে ভূমি কমিশনকে আরো সক্রিয় হওয়ার কথা উল্লেখ করে বলেন, এ ধরনের সমস্যা সমাধানে পাহাড়ি-বাঙালি উভয়পক্ষকে আলোচনায় বসে সমাধান করতে হবে।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি নিশ্চিত করতে যা যা করণীয় তার সবই করবে সরকার। শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৫টি এরইমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সাময়িকভাবে অনেকেই বন্ধু সেজে সহযোগিতার হাত বাড়াতে পারে, তাদের উদ্দেশ্য ভালো নয়। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে যারা বাস করেন তাদের নিজ নিজ এলাকার ভূমির ওপর অন্যান্য এলাকার মানুষের মতোই অধিকার রয়েছে। কেননা তারা আমাদের দেশের নাগরিক। মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশের দায়িত্ব ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীর মাতৃভাষা রক্ষা করা।

প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ যাতে তাদের মাতৃভাষায় শিক্ষা নিতে পারে এরই মধ্যে সে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ