1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

আর ‘হিন্দু রাষ্ট্র’ থাকছে না নেপাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪১ Time View

নেপালের নতুন সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে যাচ্ছে আজ আরো পরের দিকে। সংবিধান adias,dasdনিয়ে দেশটির রাজনৈতিক দলগুলো বছরের পর বছর বিতর্ক করেছে।
নতুন এই সংবিধান অনুযায়ী নেপাল রাষ্ট্রটি এখন থেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে এবং ৭টি প্রদেশে ভাগ হবে হিমালয়ের পাদদেশের এই রাষ্ট্রটি। কিন্তু ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে কিছু দল বিরোধিতা করে আসছে। তারা চাচ্ছে নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবেই রাখতে। অপরদিকে সংখ্যালঘু কিছু কিছু সম্প্রদায় মনে করছে সাতটি প্রদেশে ভাগ করার ফলে তারা বৈষম্যের শিকার হবে।
দেশটির দক্ষিণের থারু ও মাধেসি জাতিগোষ্ঠীর মানুষেরা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে অচল করে দিয়েছে ঐ এলাকা।
সে সময় অন্তত ৪০ জন নিহত হন। এদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিও জোরদার করা হয়েছে।
এদিকে রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল ব্যহত হচ্ছে। প্রধানমন্ত্রী সুশীল কৈরালার একজন উপদেষ্টা প্রতীক প্রধান অবশ্য বলেছেন, নতুন সংবিধান হল নেপালের মানুষের বহু বছরের সংগ্রামের ফল।
এদিকে ২৮ মিলিয়ন জনসংখ্যার দেশ নেপাল, গত এপ্রিলে ঘটে যাওয়া ভূমিকম্পের ধাক্কা সামলিয়ে ওঠার চেষ্টা করছে প্রাণপণ। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ