1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

আর চোট পেতে চান না মেসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারি, ২০১৪
  • ১৬৮ Time View

২০১৩সাল রীতিমতো ভুগিয়েছে মেসিকে। চোটে চোটে একদিন আগে শেষ হওয়া পুরনো বছরটার বেশিরভাগ সময়ই তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। নতুন বছরে তাই মেসির একটাই প্রার্থনা- আর কোন চোট নয়। তাই ২০১৪-তে পা রাখার মুহূর্তে আর্জেন্টাইন এ তারকা সবার সামনে বললেন, ‘নতুন বছরে ব্যক্তিগতভাবে অনেক গুরুত্বপূর্ণ জিনিসই চাওয়ার আছে। পাওয়ার সুযোগও আছে। একজন খেলোয়াড় হিসাবে আমি সবার আগে চাইব ২০১৪ সালটা যেন চোটমুক্ত থাকতে পারি।’

সাম্প্রতিক সময়ের সেরা ফুটবলারের স্বীকৃতি কার্যত পাকা করে ফেলেছেন লিওনেল মেসি। টানা চারবার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবু ২০১৪ আর্জেন্টাইন মহাতারকার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর হয়ে হাজির। নতুন বছরেই তার সামনে সবচেয়ে মহার্ঘ্য ট্রফিটি ছোঁয়ার হাতছানি! বিশ্বকাপ। ব্রাজিলে শেষপর্যন্ত কাপটা জিততে পারলে সর্বকালের সেরাদের তালিকায় সুনিশ্চিত হয়ে যাবে তাঁর আসন।

গেল বছরটা মোটেই সুখকর ছিল না ফিফা সেরার। স্পেনের আয়কর দপ্তরের অভিযোগের ভিত্তিতে আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়েছেন, বিশাল অঙ্কের জরিমানা গুনেছেন, বছরের শেষলগ্নে বার্সেলোনার প্রথম সারির কর্তার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন, চোটে চোটে ফিজিওথেরাপিষ্টকেই সবচেয়ে কাছের বন্ধু করতে হয়েছে। অন্য সবকিছু মোকাবেলা করতে প্রস্তুত মেসি শুধু পড়তে চান না ইনজুরিতে।

নতুন বছরের শুরুতেই মাঠে ফিরবেন বলে আশা করছেন মেসি। বছরের প্রথম দিনটা পরিবার, বন্ধু ও স্বজনদের সময় দিয়ে ২ জানুয়ারি বার্সেলোনায় ফিরবেন বলে জানিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ৫ই জানুয়ারি এলচের বিরুদ্ধে লা-লিগার ম্যাচে মাঠে নামার পরিকল্পনা রয়েছে মেসির।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ