1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

আর্থিক প্রতিবেদনে অনিয়ম-২ আমরা টেকনোলজির ক্যাশ ফ্লো অতিমূল্যায়িত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ অক্টোবর, ২০১২
  • ১৬৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজি কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অনিয়ম খুঁজে পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। প্রতিবেদনে বিনিয়োগকারীদের প্রভাবিত বা বিভ্রান্ত করতে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ ডিএসই’র।

ইতিমধ্যে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ডিএসই যেসব অনিয়ম সনাক্ত করেছে সে সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে কোম্পানি সচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসই’র ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আমরা টেকনোলজি কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে আর্থিক প্রতিবেদনে ভুল তথ্য সরবরাহ করেছে। গত ৩০ জুন ২০১২ পর্যন্ত কোম্পানির অর্থিক প্রতিবেদনে ক্যাশ ফ্লোসহ কয়েকটি বিষয়ে কারসাজি করেছে কোম্পানিটি।

ক্যাশ ফ্লো অতিমূল্যায়িত
৩০ জুন ২০১২ পর্যন্ত আর্থিক প্রতিবেদনে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো অতিরঞ্জিত করে দেখানো হয়েছে। কোম্পানির ক্যাশ ফ্লো নির্ধারণে অপরিমাপযোগ্য সম্পদ (ইনট্যানজিবল অ্যাসেট) মূল সম্পদ ও যন্ত্রাংশ হিসেবে দেখানো হয়েছে, যা আইনের পরিপন্থী।

চলমান সম্পদ অতিমূল্যায়িত
কোম্পানির ওই প্রতিবেদনে চলমান সম্পদকে অতি মূল্যায়িত করে দেখানো হয়েছে। কোম্পানির কাছে থাকা সম্পদ মূল্য ৮ কোটি ২৭ লাখ ৪ হাজার ৭০ টাকা বেশি দেখানো হয়েছে। যার প্রকৃত মূল্য আরও কম বলে মনে করে ডিএসই।

মূলধন স্থানান্তরে অনিয়ম
কোম্পানির মূলধন স্থানান্তরে অনিয়ম খুঁজে পেয়েছে ডিএসই। ডিএসই’র অভিযোগ জমি, প্লান্ট এবং যন্ত্রাংশ ক্রয়ে ১১ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৭৭৭ টাকা ব্যয় করা হয়েছে। যা মূল খরচের চেয়ে বেশি দেখানো হয়েছে বলে মনে করে ডিএসই।

এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ আর্থিক প্রতিবেদনে শেয়ার হোল্ডারদের শেয়ার লভ্যাংশ হিসেবে ১ কোটি ৮৫ লাখ ২২ হাজার ২৮০ টাকা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে, যা বিস্তারিতভাবে উল্লেখ না করে দায়সারাভাবে উল্লেখ করা হয়েছে। নিয়ম অনুযায়ী শেয়ার লভ্যাংশ দেওয়ার বিষযে বিস্তারিত তথ্য থাকতে হবে।

কোম্পানির আর্থিক প্রতিবেদনে এসব বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে ডিএসই কর্তৃপক্ষ বলছে, প্রতিবেদনের ত্রæটিগুলো সম্পর্কে ব্যাখা চাওয়া হয়েছে। যথাসময়ে ব্যাখ্যা না পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ