1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান

আর্জেন্টিনার জালে মরক্কোর ৭ গোল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

গোলসংখ্যা ‘৭’ নিয়ে ফুটবলে হাস্যরসের অনেক নমুনার দেখা মেলে। সেই সাত গোল এবার আর্জেন্টিনার কপালেও জুটেছে। মরক্কোর কাছে ফুটসাল প্রীতি ম্যাচে আকাশী-সাদা জার্সিধারীরা হেরেছে ৭-০ গোলে।
মরক্কোর মাঠে সফরকারী আর্জেন্টিনা কোনো পাত্তাই পায়নি। শুরু থেকে স্বাগতিকরা তাদের জাল কাঁপিয়েছে, যা ম্যাচের শেষ পর্যন্তই অব্যাহত রাখে।

শুরুতে স্বাগতিক মরক্কোকে লিড এনে দেন ওটমানে বুমেজু। এরপর ব্যবধান বাড়ান আনাস এল আইয়ানে। দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইসমাইল আমজাল। চতুর্থ ও পঞ্চম গোলটি করেন সুফিয়ান এল মেসরার এবং ইদ্রিস রাইস এল ফেন্নি।
মরক্কোর ষষ্ঠ গোলটি আসে সোফিয়ান চাররাউইয়ের কাছ থেকে। আলবিসেলেস্তেদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন গোলরক্ষক আবদেলক্রিম আনবিয়া। দুদল দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ