1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় ‘নার্ভাস’ পুরো দল ফুটবলের কোচ হয়েও কেন ক্রিকেট নিয়ে ‘লিখতে’ বললেন ডুলি বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য

আরো ২টি পরমাণু কেন্দ্র নির্মাণে রাশিয়া-ইরান চুক্তি সই

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০১৪
  • ১২৩ Time View

russ_iranইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে আরো দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে তেহরান ও মস্কোর মধ্যে চুক্তি সই হয়েছে।

মস্কোতে এ চুক্তিতে সই করেছেন ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এবং রাশিয়ার প্রধান পরমাণু সংস্থা রুসাটম’র প্রধান সের্গেই কিরিয়েনকো। এ চুক্তি অনুযায়ী পারস্পরিক সম্মতির ভিত্তিতে ইরানে আরো বেশি পরমাণু কেন্দ্র নির্মাণ করা যাবে।

মঙ্গলবার মস্কোতে পৌঁছার পর আলী আকবর সালেহি বলেছেন, ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারের ওপর বাধ্যবাধকতা আরোপ করেছে সংসদ। বুশেহরে পর্যায়ক্রমে মোট পাঁচটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে বলে জানান তিনি। এরইমধ্যে রাশিয়ার সহযোগিতায় বুশেহরে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

ওমানে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চলার একই সময়ে রাশিয়ার সঙ্গে নয়া পরমাণু কেন্দ্র নির্মাণ চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, কাকতালীয় ভাবে দুটি ঘটনা একই সময়ে ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ