1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

আরো দুই মামলায় শ্যোন অ্যারেস্ট আলাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ অক্টোবর, ২০১২
  • ১৯২ Time View

দুই মামলায় জামিন পেলেও আরো দু’টি মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর কারণে মুক্তি পাচ্ছেন না যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তাকে পল্টন থানায় একটি হামলার মামলার (নং: ২১/১২-১১) এবং খিলগাঁও থানায় একটি গাড়ি পোড়ানোর মামলার (নং: ৩১/০৪-১২) আসামি করে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে গত ২ অক্টোবরের পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি পোড়ানো সংক্রান্ত দু’টি মামলায় জামিন পান আলাল। কিন্তু নতুন দু’টি মামলায় গ্রেফতার দেখানোর কারণে আলাল মুক্তি পাচ্ছেন না।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছিলেন ম্যাজিস্ট্রেট আদালত। ওই আদেশে বিক্ষুব্ধ হয়ে আলাল মহানগর দায়রা জজ আদালতে দু’টি ফৌজদারি মোকদ্দমা দায়ের করেছিলেন। বৃহস্পতিবার দু’টি মামলারই শুনানি শেষে মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তাকে জামিন প্রদান করেন।

৬ অক্টোবর আলালসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠান আদালত। এ মামলায় হাইকোর্ট থেকে ২২ জন, আইনজীবী বিবেচনায় ৩ জন ও অনার্স পরীক্ষার্থী হওয়ায় মোখলেছ নামে এক আসামিসহ ২৬ জন জামিনে আছেন।

আলালের দু’টি মামলায় অভিযোগ করা হয়, নেত্রকোনা জেলায় ১৮ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে গোলযোগ সৃষ্টির জন্য আসামিরা গত ২ অক্টোবর কোনো পূর্ব অনুমোদন ছাড়াই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।

এ সময় তারা একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেন, যানবাহন সৃষ্টি বাধা দেন, পুলিশের কর্তব্যকাজে বাধা দেন এবং ত্রাসের সৃষ্টি করেন।

সমাবেশের অপর অংশে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সেক্রেটারি মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের নেতৃত্বে ২০০/৩০০ জন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ করে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশের এলাকায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ