1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

আরফান আলী ব্যাংক এশিয়ার এএমডি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
  • ২৫৬ Time View

1583ব্যাংক এশিয়া লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক-এএমডি হিসাবে পদোন্নতি পেয়েছেন মো. আরফান আলী । আরফান আলী ২০১৩ সাল থেকে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দ্বায়িত্ব পালন করছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ে প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ করার পর আরফান আলী ১৯৯১ সালে আরব বাংলাদেশ ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন। ব্যাংক এশিয়ায় যোগদানের পূর্বে তিনি কোরিয়ান হানিল ব্যাংকে (বর্তমানে উরি ব্যাংক) কর্মরত ছিলেন।

বর্ণময় কর্মজীবনে আরফান আলী দেশি-বিদেশি ব্যাংকে কর্পোরেট ও রিটেল ব্যাংকিং-এর ক্ষেত্রে বহুমুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ। ব্যাংক এশিয়ার যাত্রা শুরুতেই তিনি ব্যাংকে যোগদান করেন এবং বিভিন্ন শাখায় ও প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগসমূহে দায়িত্ব পালন করেন। ব্যাংক এশিয়ার মাধ্যমে বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা প্রবর্তনে তিনি অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন।

শিক্ষানুরাগী আরফান আলী বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদে খণ্ডকালীন শিক্ষক হিসাবে পাঠদান করে থাকেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ