1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

আম্পায়ারের টুপিতে ক্যামেরা!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ১৫৪ Time View

ipl_capবিগব্যাশ-এর মতো এবার আইপিএলেও আম্পায়ারের টুপিতে ক্যামেরা সংযোজন করা হয়েছে। আবু ধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইটরাইডার্সের মধ্যে উদ্বোধনী ম্যাচেই দেখা গেল প্রযুক্তির এ নতুন ব্যবহার।

ম্যাচে আম্পায়ারদের লাল টি-শার্টে কালো রংয়ের ছটা। দুই ফিল্ড আম্পায়ারের কাঁধের দু’পাশে ঝুলছে কালো মোটা রংয়ের বেল্ট। যেখান থেকে একটি সরু তার চলে গিয়েছে মাথায় টুপিত। এখানেই লাগানো রয়েছে একটি ছোট ক্যামেরা। আইপিএল সেভেনে এটাই নতুনত্ব। যা আমাদানি করা হয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশ থেকে। বিগ ব্যাশে অবশ্য চমকপ্রদ আরও প্রযুক্তির ব্যবহার ছিল। আম্পায়ারদের পাশাপাশি ব্যাটসম্যানের হেলমেট এবং উইকেটকিপারের টুপিতেও লাগানো হয় ক্যামেরা।

কিন্তু আম্পায়ার ক্যামেরার কাজ কি, তা এখনও পরিষ্কার নয়। এর ছবিও সাধারণ ক্যামেরার মতো স্বচ্ছ নয়। তা হলে কেন আমদানি। নাকি শুধুই লোক দেখানো! টেলিভশন দর্শক ছাড়া এর কোনও অস্তিত্ব নেই। বিজ্ঞাপনে মোড়া আইপিএল-এর টেলিভিশন রেটিং পয়েন্ট যে অনেক বেশি এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। তাই টিভি দর্শকদের কথা ভেবে সংগঠকদের এই প্রচেষ্টা। আইপিএল-এ স্পাইডার ক্যামের পর এবার আম্পায়ার ক্যামেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ