1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত নির্দেশনা

আমেরিকায় অক্টোবর থেকে মহিলাদের ভায়াগ্রা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ২৫০ Time View

মেয়েদের যৌন আকাক্সক্ষা বাড়াবে এমন একটি ওষুধের উৎপাদন এবং বিক্রি অনুমোদন করেছে আমেরিকার ওষুধ প্রশাসন এফডিএ। অ্যাড্ডি ব্র্যান্ড নামের এই পিলকে বলা হচ্ছে মহিলাদের ভায়াগ্রা। অক্টোবর মাস থেকে ওষুধটি বাজারে আসবে। rhsfhdfhdfh
পুরুষদের ক্ষেত্রে ভায়াগ্রা যেভাবে কাজ করে, এই পিলটি সেভাবে কাজ করবে না। ভায়াগ্রা পুরুষদের যৌনাঙ্গে রক্তের প্রবাহ বাড়িয়ে যৌন উদ্দীপনা তৈরি করে। কিন্তু এই ওষুধটি মহিলাদের মস্তিষ্কে রাসায়নিক ক্রিয়া বাড়িয়ে যৌন উদ্দীপনা তৈরি করবে। পুরুষদের শরীরে ভায়াগ্রা যতটা কাজ করে, মহিলাদের ক্ষেত্রে অ্যাড্ডি ততটা কাজ করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। ওষুধটির উৎপাদনকারী প্রতিষ্ঠান স্প্রাউট ফার্মা দাবি করছে পরীক্ষায় ভালো ফল দেখা গেছে।
এর আগেও দুবার ওষুধটি অনুমোদনের জন্য আবেদন করা হয়। কিন্তু এর কার্যকরিতা নিয়ে সন্দেহের কারণে তা প্রত্যাখ্যান করা হয়। এছাড়া ঘুম-ভাব, এমনকি জ্ঞান হারানোর মত পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও সন্দেহ ছিল। কিন্তু তৃতীয় বারের আবেদন পিলটি অনুমোদন পেয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, এটি ব্যবহারের ঝুঁকি পরিষ্কারভাবে জানাতে হবে।
এক পরিসংখ্যানে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে ২০ থেকে ৪৯ বছর বয়সী মহিলাদের ৮ থেকে ১৪ শতাংশ পর্যন্ত যৌন শীলতায় আক্রান্ত। এর ফলে অনেক ক্ষেত্রে সম্পর্ক ভেঙ্গে যায়। অ্যাড্ডি নামের এই পিলটি তাদের সাহায্য করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ