1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ

আমি পদত্যাগ করিনি : আইজিপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৮ Time View

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর বের হয়েছে সেটি সঠিক নয়। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

আইজিপি বলেন, ‘আমি পদত্যাগ করিনি।’

এর আগে বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।
এতে বলা হয়, তিনি এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

২০২৪ সালের ২১ নভেম্বর আইজিপি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় বাহারুল আলমকে। অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী এ বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ