1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

আমিরাতে কর্মীদের বেতন কাঠামো নির্ধারণের অনুরোধ প্রবাসীকল্যাণমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪৮ Time View

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন কাঠামো নির্ধারণের অনুরোধ জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। দেশটির মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়র এর দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আল হাবতুর প্যালেসে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রী দীর্ঘদিন বন্ধ থাকা আরব আমিরাতের শ্রমবাজারটি বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। এ সময় মন্ত্রী দুবাইয়ের ধারাবাহিকতায় অন্যান্য প্রদেশে কর্মসংস্থান ভিসা চালুসহ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নাগরিকদের অধিকতর কর্মসংস্থানের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

এর পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়ার পর্যায়ক্রমে সব প্রদেশে কর্মসংস্থান ভিসা খোলার বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন।

এ ছাড়া বৈঠককালে মন্ত্রীদ্বয় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের, উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান (২৫-২৮ অক্টোবর) ‘আবুধাবি ডায়ালগে’ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য আবুধাবিতে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ