1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

আমাদের শিকড়ের সন্ধান করতে হবে : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৯ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমাদের শিকড়ের সন্ধান করতে হবে। সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। সংস্কৃতির বিকাশ ধর্মান্ধতা থেকে মুক্তি দেবে।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর পূজা উদযাপন কমিটি আয়োজিত ‘মহানগর পরিবার দিবস ২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের সময়েও দেশে সাম্প্রদায়িক শক্তি ছিল, এখনো আছে। তাদের প্রতিহত করে অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখতে হবে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রদানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরলস কাজ করছেন। তিনিই পারবেন অসাম্প্রদায়িক দেশ গড়তে।
খাদ্যমন্ত্রী বলেন, পরিবার দিবস সবাইকে কাছে আসার সুযোগ করে দিয়েছে। পারস্পরিক বন্ধনকে শক্তিশালী করতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. হাজী সেলিম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, রমেন মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে অনিল চন্দ্রনাথ এফসিএ ও কানুতোষ মজুমদারকে মহানগর পরিবার দিবস ২০২৩ সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ