1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

আবারও আলোচনায় তামান্না-বিজয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১০৫ Time View

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিভিন্ন সময়ে বিভিন্ন তারকার সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে নববর্ষের রাতে গোয়াতে একটি পার্টিতে খল অভিনেতা বিজয় ভার্মাকে চুম্বন করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। তারপরও থেকেই তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তামান্না-বিজয় লিভ ইন-ও করছেন বলে শোনা গিয়েছিল। তবে প্রেমের সম্পর্ক নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও, আবারও একসঙ্গে দেখা গেছে এই ‘তারকা যুগল’কে। তাও আবার পাশাপাশি, একই গাড়িতে।
এবিপি লাইভের খবরে বলা হয়েছে, সোমবার (২৪ এপ্রিল) রাতে মুম্বাইয়ে পাপারাজ্জিদের ক্যামেরা একসঙ্গে ধরা পড়েন তামান্না এবং বিজয়। সেখানে এক রেস্তোরাঁয় একান্তে নৈশভোজ সারতে গিয়েছিলেন তারা। এরপর একই গাড়িতে চেপে বাড়ির উদ্দেশে রওনা দেন দুজনে। সঙ্গে অন্য কোনো বন্ধুবান্ধব বা সতীর্থ ছিলেন না।
পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেও অসন্তুষ্ট হতে দেখা যায়নি দুজনের কাউকেই। বরং পাপারাজ্জিদের দেখে হেসে হাত নাড়েন তারা।
তামান্না এবং বিজয়ের ডেটনাইটের এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দুজনের মধ্যে কিছু একটা চলছে, এমন গুঞ্জন আগে থেকেই ছিল। ভিডিওটি সেই গুঞ্জনে সিলমোহর দিল বলেই মনে করছেন সবাই। ‘তারকা যুগল’কে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন ভক্তরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ