1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

আফরিনে ৩০ টন মানবিক সহায়তা দিয়েছে তুরস্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৭৭ Time View

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপণা দপ্তর জানিয়েছে, তারা সিরিয়ার আফরিন শহরে ৩০ টনের বেশি মানবিক সহায়তা প্রদান করেছে। গত জানুয়ারির ২০ তারিখ থেকে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে আঙ্কারা।

দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপণা মন্ত্রণালয় (আফাদ) এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার ইদলিব শহরে ১ লাখ ৭০ হাজার মানুষের আশ্রয়ের জন্য ক্যাম্প স্থাপনের পরিকল্পনা করছে তারা। তুর্কি সেনাবাহিনী ও তাদের মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে। আফাদ জানিয়েছে, ওই ক্যাম্পগুলো বেসামরিকদের ওই এলাকায় নিরাপদে আশ্রয়ের ব্যবস্থা করবে।

তুর্কি বাহিনী এবং তাদের মিত্র ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) যোদ্ধারা গত জানুয়ারি থেকেই আফরিনে অভিযান শুরু করেছে। ওই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিশ মিলিশিয়া পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) সদস্যদের হঠিয়ে দিতে লড়াই করে যাচ্ছে তারা। ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে আঙ্কারা।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত বুধবার থেকে এ পর্যন্ত প্রায় আড়াই লাখ বেসামরিক আফরিন থেকে পালিয়েছে।

এক বিবৃতিতে আফাদের তরফ থেকে জানানো হয়েছে, জানুয়ারির ২৯ তারিখ থেকে ওই অঞ্চলে মানবিক সহায়তা সরবরাহ শুরু করেছে তারা। ২২টি এলাকায় ৩০ টনের বেশি খাদ্য সহায়তা এবং ৮ হাজার ২৬৭ বোতল পানি, কম্বল এবং পোশাক বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ