1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে বোমা হামলা : নিহত ৯

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭২ Time View

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে আত্মঘাতী গাড়িবোমা হামলায় sas78asuasঅন্তত ৯ জন নিহত হয়েছেন। পাকিস্তান সীমান্ত সংলগ্ন প্রদেশটিতে গতকাল রবিবার চালানো এই হামলায় আরও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
স্থানীয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ফুটবল খেলা চলাকালে আত্মঘাতী হামলা হওয়ার কথা জানালেও পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ক্রিকেট ম্যাচের কথা বলা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভবত ম্যাচটি দেখতে উপস্থিত স্থানীয় সরকারের সদস্যদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।
হামলার দায় অস্বীকার করেছে আফগান তালেবান। যে হামলাগুলোতে বেসামরিক মানুষ বেশি হতাহত হয়, সাধারণত সে হামলাগুলোর দায়িত্ব স্বীকার করে না তালেবান। গত বছর একটি ভবিবল ম্যাচ চলাকালে একই কায়দায় চালানো এক আত্মঘাতী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছিলেন। গত বছর আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের প্রত্যাহার করে নেওয়ার পর থেকে তালেবান বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে আসছে দেশটির নিরাপত্তা বাহিনীগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ