1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ১০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২
  • ১৭৪ Time View

আফগানিস্তানের আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অজ্ঞাত সংখ্যক ন্যাটো সেনাও আহতদের মধ্যে রয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। হামলা নিহতদের মধ্যে ৬ জন বেসামরিক আফগান এবং ৪ জন পুলিশ সদস্য বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের রাজধানী মায়মানার কেন্দ্রস্থলে অবস্থিত একটি পার্কে এই হামলা চালানো হয়। বোমা হামলার সময় সেখানে একটি বৈঠক চলছিলো বলে জানা যায়।

বুধবারের বোমা হামলার প্রত্যক্ষদর্শী স্থানীয় পার্লামেন্ট সদস্য হাজি আহমেদ খান জানান শহরের প্রধান বাজার সংলগ্ন একটি পার্কে অনুষ্ঠিত সভায় আত্মঘাতী বোমা হামলাকারী প্রবেশ করে নিজেকে উড়িয়ে দেয়।

আত্মঘাতী বোমা হামলাকারী পায়ে হেঁটে সভাস্থলে প্রবেশ করে বলে জানান শহরের এক শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা। হতাহতদের অধিকাংশই স্থানীয় দোকানদার বলে জানান তিনি।

এদিকে ন্যাটো গত বুধবার এক বিবৃতিতে জানায় মঙ্গলবার তিনটি পৃথক হামলায় আফগানিস্তানে মোতায়েন তাদের ৩ সেনা নিহত হয়েছেন। তবে বিবৃতিতে নিহত সেনাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ