1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

আন্দোলনের ৭ম দিনে ৬ শিক্ষক অসুস্থ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারি, ২০১৮
  • ৪৬ Time View

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে এমপিওভুক্তির দাবিতে চলমান আন্দোলনের ৭ম দিনে অসুস্থ হয়ে পড়েছেন ৬ জন। আমরণ অনশনের কারণে অভুক্ত শিক্ষকরা ক্রমেই দুর্বল হয়ে পড়ছেন। অসুস্থ শিক্ষকদের স্যালাইন দেয়া হচ্ছে।

অসুস্থদের মধ্যে ২ শিক্ষকের নাম জানা গেছে। তারা হলেন কুষ্টিয়ার আব্দুল রাজ্জাক, ও নাটোরের লালপুর থানার মতিউর রহমান। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। তবে বাকিদের আন্দোলনস্থলেই স্যালাইন দেয়া হয়েছে।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় জাগো নিউজকে এ তথ্য জানিয়ে বলেন, আরও অনেকেই অসুস্থ হয়েছেন। তাদের অনেকেই আশপাশের বিভিন্ন ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার আন্দোলনে যোগ দিচ্ছেন।

গত ৭ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে এমপিওভুক্তির দাবি আদায়ে আন্দোলন করছেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। গত রোববার থেকে আমরণ অনশন কর্মসূচিতে নেমেছেন তারা। আজ আমরণ অনশনের দ্বিতীয় দিন।

sick

সোমবার এ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেছেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বারডেম হাসপাতালের অধ্যাপক এম এ সাঈদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ