1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

‘আন্দোলনের নামে বিএনপি-জামায়াত সরকারবিরোধী ষড়যন্ত্র করেছিল’

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৭৭ Time View

বাংলাদেশের সকল ক্রান্তিকালে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোটাবিরোধী আন্দোলনের নামে বিএনপি-জামায়াত সরকারবিরোধী যে ষড়যন্ত্র করেছিল, ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সে ষড়যন্ত্র প্রতিহত করেছে।

আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধনকালে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা বায়োডাটা সংগ্রহ করেছি, ঢাকায় গিয়ে সভাপতিসহ কেন্দ্রীয় অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলে কমিটি ঘোষণা করা হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির বলেন, ছাত্রলীগকে আগামী শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার জন্য ভূমিকা রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের আহ্বায়ক আরিফ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ্ উদ্দিন সিরাজ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ