1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইরানের সদস্যপদ স্থগিতের দাবি নাকচ করল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মে, ২০১২
  • ১৬৪ Time View

আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ ইরানের সাথে আর্থিক লেনদেনের সম্পর্ক ছিন্ন করবে না বলে ঘোষণা করেছে। ইরানের সদস্য পদ স্থগিত করতে আইএমএফ’র প্রতি সম্প্রতি যে আহ্বান জানানো হয়েছে তার জবাবে সংস্থাটির মুখপাত্র উইলিয়াম মুরে ওই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ কখনও কোনো বেআইনি কাজ করবে না এবং সংস্থাটি তার সদস্য দেশগুলোর ব্যাপারে স্বাভাবিক নীতি মেনে চলে।
আইএমএফ তার বিধিমালা বা সংবিধানের আলোকেই ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাথে সংস্থাটির সম্পর্ক বা লেনদেন রয়েছে এবং এ সংস্থায় ইরানের সদস্যপদ দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় জোটের নিষেধাজ্ঞার লঙ্ঘন নয়। কথিত “পারমাণবিক ইরান বিরোধী জোট” নামের ইরান-বিদ্বেষী একটি সংস্থা গত ২৬ শে এপ্রিল আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ-এর কাছে পাঠানো এক চিঠিতে ওই সংস্থায় ইরানের সদস্যপদ স্থগিত রাখার দাবি জানিয়েছিল। এই জোট বিশ্বের বিভিন্ন কোম্পানিকে ইরানের সাথে সহযোগিতা বন্ধ করতেও চাপ দিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক সিনিয়র উপদেষ্টা ড্যানিস রস ও হোয়াইট হাউজের সাবেক কর্মকর্তা গ্যারি সিইমুর এই উগ্র সংগঠনটির প্রতিষ্ঠাতা। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা জেমস উলসি ও ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান মেইর দাগান সংগঠনটির অন্যতম সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ