1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান

আদালতে মুরসি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০১৩
  • ১৩৬ Time View

murমিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে কায়রোর আদালতে নিয়ে আসা হয়েছে। সোমবার থেকে তার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

মুরসি ও তার সাথে আটক ১৪ ব্রাদারহুড নেতার বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট প্যালেসের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা হত্যার নির্দেশ দেন এই নেতারা।

বিচারকে কেন্দ্র করে মুরসি সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এতে কায়রো জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিশরের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মুরসি আদালত কক্ষে পৌঁছেছেন। কায়রোর পুলিশ একাডেমীতে এ বিচারকার্য পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

মুরসির সাথে ব্রাদারহুডের আরো বেশকিছু শীর্ষনেতাকে আদালতে উপস্থিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইসাম এল-এরিয়ান, মোহাম্মদ আল-বেলতাগি এবং আহমেদ আবদেন আতি।

এ বছরের জুলাই মাসে গণবিক্ষোভের জের ধরে মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিশরের সেনাবাহিনী। এরপর থেকে সেখানে সেনাসমর্থিত সরকারের শাসন চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ