1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

আত্মঘাতী বোমা হামলায় লেবাননে ৪৩ জন নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ১৮০ Time View

লেবাননের রাজধানী বৈরুতের একটি জেলায় দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৪৩ 5জন নিহত ও দু’শতাধিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের বুর্জ আল-বারাজানেহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বুর্জ আল-বারাজানেহ এলাকাটি শিয়া অধ্যুষিত। এটি শিয়া সংগঠন হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। খবর রয়টার্স।
এদিকে লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার প্রায় একই সময় বুর্জ আল-বারাজানেহ এলাকায় শিয়াদের একটি কমিউনিটি সেন্টার ও এর কাছেই একটি বেকারিতে বোমা দুটি বিস্ফোরিত হয়। ওই এলাকায় হিজবুল্লাহর পরিচালিত একটি হাসপাতালও রয়েছে।
অন্যদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়ায়েল আবু ফাউর জানিয়েছেন, বিস্ফোরণে ৪৩ জন নিহত ও ২৪০ জন আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ