1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

আত্মঘাতী গোলে লেস্টারকে হারাল আর্সেনাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ১৬০ Time View

রূপকথার জন্মদিনে আগের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লেস্টার সিটি চলতি মৌসুমে আছে ঠিক বিপরীত অবস্থানে। লড়তে হচ্ছে রেলিগেশন নিয়ে। এমন অবস্থায় দলটির বিপক্ষে ঘরের মাঠে শেষ সময়ে আত্মঘাতী গোলে জয় পেল আর্সেনাল।

ঘরের মাঠে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আর্সেনালের আক্রমণে ছিল না চেনা ধার। উল্টো প্রতি আক্রমণে ভালো কিছু সুযোগ সৃষ্টি করেছিল লেস্টার। ম্যাচের সাত মিনিটে জিমি ভার্ডির শট বাইরের জাল কাঁপালে হতাশ হতে হয় দলটিকে। ২২ মিনিটে মাহরেজের শট কর্নারের বিনিময়ে ঠেকান চেক।

ম্যাচের ২৭ মিনিটে গোলে সুযোগ পায় স্বাগতিকরা। তবে ওয়ালকটের নিচু শট দারুণভাবে ফেরান লেস্টার গোলরক্ষক। বিরতি ঠিক আগে সানচেজের শট পোস্টে লাগলে হতাশা বাড়ে স্বাগতিকদের।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে আর্সেনাল। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে ওই সময় এগিয়ে যায় আর্সেনাল। ডি বক্সের মধ্যে থেকে নাচো মনরিলের জোরালো শট রবার্ট হুথের গায়ে লেগে জালে জড়ায়। পড়ে ওজিল জালে বল পাঠালেও অফসাইডের তা বাদ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ