1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

আতিফ আসলাম বাদ, গাইলেন সালমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ১০৪ Time View

‘নোটবুক’ ছবিতে গান গেয়েছেন সালমান খান, এ খবর পুরোনো। পাকিস্তানের কণ্ঠশিল্পী আতিফ আসলামকে বাদ দিয়ে এই বলিউড তারকা নিজেই গাইলেন সেই গানটি। মজার খবর হচ্ছে, ছবির এ গানে কেবল সালমানের কণ্ঠ শোনা যাবে, তা নয়; গানের দৃশ্যে পর্দায় হাজির হবেন বলিউডের ভাইজান।

২০১৫ সালে ‘হিরো’ ছবির জন্য গেয়েছিলেন সালমান খান। চার বছর পর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত ছবির জন্য গাইলেন তিনি। তাঁর কাঁধে ভর করে বলিউডের অনেকেই সাফল্যের মুখ দেখেছেন। ‘নোটবুক’ ছবির মাধ্যমে আবারও নতুন দুই অভিনয়শিল্পী জহির ইকবাল ও প্রনুতন বহেলকে জায়গা করে দিচ্ছেন সালমান খান। নিতিন কক্কর পরিচালিত ‘নোটবুক’ ছবির মাধ্যমে অভিষেক হচ্ছে এ দুই তারকার। ছবিটি মুক্তি পাবে ২৯ মার্চ। তবে ছবি মুক্তির আগেই মুক্তি পাবে সালমানের কণ্ঠে ‘ম্যায় তেরা’ গানটি।
পুলওয়ামা হত্যাকাণ্ডের পর ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ না দেওয়ার সিদ্ধান্ত হয়। এ কারণেই সালমান খানের ছবি থেকে আতিফকে বাদ দেওয়া হয়। তাঁর বদলে প্রযোজক সালমান নিজেই ছবির গানে কণ্ঠ দিলেন।

সম্প্রতি ‘দা-বাং ট্যুর’ শুরু করেছেন সালমান খান। যে দেশগুলোতে বলিউড ছবি চলে, সেসব জায়গায় চালাচ্ছেন নিজের নতুন ছবি ‘ভারত’-এর প্রচারণা। সম্প্রতি দুই নায়িকা ক্যাটরিনা কাইফ ও সোনাক্ষী সিনহাকে নিয়ে তিনি গিয়েছিলেন দুবাই। সেখানে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, শিগগিরই শুরু হচ্ছে তাঁর ‘দাবাং’ সিরিজের নতুন ছবি ‘দাবাং থ্রি’র শুটিং।

‘দাবাং থ্রি’র জন্য সালমান ভক্তরা সত্যিই অপেক্ষা করে আছেন। আলী আব্বাস জাফর পরিচালিত নতুন ছবি ‘ভারত’-এর প্রচারণার জন্য এত দিন আটকে ছিল ‘দাবাং থ্রি’র শুটিং। আসছে পয়লা এপ্রিল সেই শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে মুক্তি পাবে ‘দাবাং থ্রি’। এ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণের অভিনেতা সুদীপকে। তবে মূল খলনায়ক থাকবেন সনু সুদ।

‘দাবাং টু’তে প্রকাশ রাজের অভিনয় মুগ্ধ করে দর্শকদের। কিন্তু সিরিজের তৃতীয় ছবিতে তিনি থাকবেন কি না, সেটা এখনো জানা যায়নি। ২০ মার্চ মুক্তি পাবে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। টাইমস অব ইন্ডিয়া ও টাইমস নাউ নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ