1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

আটক ৩১ বাংলাদেশির পরিচয় এখনো জানায়নি বিএসএফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩
  • ১০৬ Time View

bsfচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তের ওপারে আটক ৩১ বাংলাদেশির পরিচয় এখনো জানায়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে, আজ যে কোন সময় বিএসএফ আটক বাংলাদেশিদের পরিচয় জানাতে পারে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডর বেলাল হোসেন জানান, বাংলাদেশি আটকের পর থেকেই বিজিবির তাদের পরিচয় জানার জন্য তৎপরতা শুরু হয়। কিন্তু বিএসএফ এখনো তাদের পরিচয় জানায়নি। তবে আটককৃকরা সকলেই গরু ব্যবসার সঙ্গে জড়িত।

এদিকে স্থানীয়রা আটককৃত ৯ বাংলাদেশির পরিচয় জানিয়েছেন। এদের মধ্যে ৭জনই বিভিষণ গ্রামের এবং ২ জনের বাড়ি রাধানগর গ্রামে। এরা হলেন- গোমস্তাপুর উপজেলার বিভীষণ এলাকার আক্কেলপুর গ্রামের সৈয়ব আলীর ছেলে মোঃ বাবু (১৯), সিরাজুল ইসলামের ছেলে দবির উদ্দিন (২৫), মুখলেসুর রহমানের ছেলে এজাবুল হক (২২), তৈমুর রহমানের ছেলে এজাইল হোসেন (২৪), আব্দুল মান্নানের ছেলে মোঃ বাবু (১৮), মুখলেস আলীর ছেলে তরিকুল ইসলাম (২৬), আজাহার আলীর ছেলে শাকিল আহম্মদ (২৬), একই উপজেলার রাধানগর গ্রামের মজিবুর রহমানের ছেলে সেন্টু মিয়া (২৭) ও সফুর ছেলে মাহবুব (২২)। তবে বিজিবি কোনো সূত্র থেকে এদের ব্যাপারে নিশ্চিত করা হয়নি।
ভারত থেকে গরু আনার সময় গত মঙ্গলবার বিএসএফের টিলাসন ক্যাম্পের সদস্যরা ৩১ বাংলাদেশিকে আটক করে। পরে তাদের ভারতের হরিপুর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ