1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৪৪ Time View

আজ শনিবার (১২ রবিউস সানি) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্মসূচি গ্রহণ করেছে।
বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।
‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের এগারো-এর ফাতেহা শরিফকে বোঝায়।
বাংলাদেশের আকাশে গত ১৯ ডিসেম্বর, ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়। এই হিসেব অনুযায়ী শনিবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ