1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

আজেন্টাইন ক্রুসিয়ানি ৬ মাস নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৬৯ Time View

সাইফ স্পোর্টিং ক্লাবের আর্জেন্টাইন কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে বাফুফে আয়োজিত যেকোনো ফুটবল লিগ ও প্রতিযোগিতা থেকে আগামী ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

মঙ্গলবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় ক্রুসিয়ানিকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

গত ২৬ জুলাই গোপালগঞ্জে উত্তর বারিধারার বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন সহকারী রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছিলেন এবং চতুর্থ রেফারিকে মাথা দিয়ে গুতো দিয়েছিলেন। যে কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

উত্তর বারিধারা ক্লাবের সহকারী ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, ম্যানেজার নূর হোসেন ও খেলোয়াড় সুজন বিশ্বাস সহকারী রেফারিকে লাঞ্ছিত করেছিলেন। জাহাঙ্গীর আলমকে ১ বছর যেকোনো ফুটবল থেকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ম্যানেজার নূর হোসেন ও খেলোয়াড় সুজন বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি ঘরোয়া ফুটবল থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। উত্তর বারিধারা ক্লাবকে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ