1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্নীতির মামলা: ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার কৌশল নেবে বাংলাদেশ? কতটা সুশাসন ফিরবে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনে? সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ: অর্থ মন্ত্রী খুলনায় এক দিনে ৪ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা নিহত

আগামী বছর বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।

বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লেখা একটি আমন্ত্রণপত্র শ্রীলঙ্কার প্রেসিডেন্টের হাতে তুলে দেন তিনি।

আমন্ত্রণ গ্রহণ করে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বাংলাদেশ-শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে দুই দেশের সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে এবং অতীতের সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী।

সাক্ষাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও দারিদ্র্য বিমোচনে ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেওয়া ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি গাছ রোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন। পাশাপাশি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ উদ্যোগ সম্পর্কেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তাকে সাক্ষাৎ দেওয়ার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ