1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

আইপিএলের জন্য ফিট জনসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪
  • ২০১ Time View

article-2517926-19D28C8C00000578-107_634x431ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণের জন্য অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসনকে ফিট ঘোষণা করা হয়েছে। আইপিএলের সপ্তম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন তিনি।

সম্প্রতি অস্ট্রেলিয়ায়article-2517926-19D28C8C00000578-107_634x431 সিরিজ চলাকালে জনসনের পায়ের পাতায় ইনফেকশন দেখা দেয়। কিন্তু এ ইনফেকশন তার পায়ে ছড়িয়ে পড়ায় তিনি বাংলাদেশে সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি।

তার অনুপুস্থিতিটা বিশ্বকাপ চলাকালে বেশ ভালোভাবেই টের পেয়েছে অসিরা। পুরো টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশের বিপক্ষে ছাড়া আর কোনো ম্যাচে জয়ী হতে পারেনি অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মঙ্গলবার জানিয়েছে, ৩২ বছর বয়সী এ ক্রিকেটারকে আবার অনুশীলন করার জন্য ফিট ঘোষণা করা হয়েছে।

সিএ এক বিবৃতিতে জানায়, ‘ডান পায়ে ইনফেকশনের কারণে বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়া জনসন সুস্থ হয়ে ওঠায় পুনরায় তাকে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে। জনসনের পরবর্তী সূচিতে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিং একাদশ পাঞ্জাবের হয়ে খেলা। আগামী ১৬ এপ্রিল বুধবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ