1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

আঁখি আলমগীর ও এস ডি রুবেল ‘কেমন জুটি’?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুন, ২০১২
  • ২০৮ Time View

তারকা জুটিদের নিয়ে বৈশাখী টেলিভিশনের প্রানবন্ত আড্ডার অনুষ্ঠান ‘আমরা দুটি কেমন জুটি’। অনুষ্ঠানটি এরই মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানটির আগামী পর্বে জুটি হয়ে আসছেন আমাদের গানের জগতের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর ও এসডি রুবেল।

আমাদের শোবিজ, ক্রীড়া, ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য পরিমণ্ডলে এমন অনেক জুটি আছেন, যারা দীর্ঘ সময় একসঙ্গে কাজ করে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। জুটি বেঁধে কাজ করে তারা সফল হওয়ার কারণে একজনের নাম বললে স্বাভাবিকভাবেই অন্যজনের নাম চলে আসে। এ ধরনের সফল জুটি নিয়ে বিশেষ সেলিব্রেটি আড্ডা ‘আমরা দুটি, কেমন জুটি’।

পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আমরা দুটি কেমন জুটি’র এবারের অতিথি গানেরর জগতের জনপ্রিয় জুটি আঁখি আলমগীর ও এস ডি রুবেল। অনুষ্ঠানে তারা নিজেদের জুটি সম্পর্কে বলেছেন নানা অজানা কথা। আড্ডায় তারা বলেছেন দুজন একসঙ্গে গাওয়া বিভিন্ন গানের কথা। উঠে এসেছে জুটি বেঁধে করা তাদের নানা গানের গল্প।

ফারহানা নিশোর উপস্থাপনায় ‘আমরা দুটি কেমন জুটি’ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রি শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ