1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

অাগস্টের মধ্যে জলাবদ্ধতা থেকে মুক্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৮৪ Time View

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ডিএসসিসির উন্নয়ন কাজের ফলে গত বছরের চেয়ে এ বছর জলাদ্ধতা অনেক কম। পুরো কাজ বাস্তবায়ন হলে এ চিত্র থাকবে না। আগামী অাগস্টের মধ্যে জলাবদ্ধতার চিত্র একেবারেই থাকবে না।

সোমবার দুপুরে বৃষ্টিপরবর্তী রাজধানীর শান্তিনগর এলাকা পরিদর্শনে এসে মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, শান্তিনগরে চলতি বর্ষা মৌসুমে ৮৫ ভাগ জলাবদ্ধতা কমেছে। চলতি বছরের জুন ও জুলাইয়ের মধ্যে শান্তিনগরের ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হবে। এরপর আর কোনো দুর্ভোগ থাকবে না।

এসময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী ফরাজী সাহাবুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ