1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

অস্ট্রেলিয়ায় আবারো বন্যা, আক্রান্তদের সরিয়ে নেওয়া হচ্ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১২
  • ১৭৩ Time View

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা আঘাত হেনেছে। বন্যার হুমকির কারণে নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটি শহর থেকে সব বাসিন্দাকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যম জানায়, নিউ সাউথ ওয়েলসের ওয়াগা ওয়াগা শহর থেকে প্রায় ৯ হাজার লোককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহর লাগোয়া মারামবিজে নদীর পানি বিপদ সীমার ১০.৯ মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হওয়ার কারণে শহর রক্ষাকারী বাধটি যে কোন সময় ধ্বসে পড়তে পারে।

শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে বন্যার পানি ইতিহাসের সবচেয়ে বেশী উচ্চতায় প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেনা, পুলিশ ও জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো ইতিমধ্যেই মানুষকে সরিয়ে নিয়ে শহর খালি করা শুরু করেছে।

বিগত কয়েকদিন ব্যাপী টানা ভারী বর্ষণে অস্ট্রেলিয়ার তিনটি প্রদেশ বন্যা উপদ্রুত হয় । বন্যায় এখন পর্যন্ত দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়া রাজ্যও বন্যা আংশিকভাবে আক্রান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড সাংবাদিকদের বলেন দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনে সামরিক বাহিনী মোতায়েন করা হবে।

নিউ সাউথ ওয়েলসের জরুরী সেবা সার্ভিসের সহকারী কমিশনার ডায়টার জেসকে বলেন, যদি বাধ ভেঙ্গে পানি ওয়াগা ওয়াগাতে প্রবেশ করে তাহলে বাসিন্দাদের বাড়ি ঘরে অবস্থান ঝুঁকিপূর্ণ হবে। এজন্য তাদেরকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ