1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ফেদেরার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭
  • ৩৭২ Time View

নিজের ১৮তম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ফেদেরার। জাপানের নিশিকোরিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সুইস এই তারকা।

হাঁটুর চোটে প্রায় ছয় মাস কোর্টের বাইরে কাটাতে হয়েছে ফেদেরারকে। ফিট হয়ে অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই নেমেছেন প্রথম প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে। আর দীর্ঘ সময় পর কোর্টে ফেরার ছাপ ছিল তার পারফরম্যান্সে। তবে প্রথম সেট হেরেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-১, ৪-৬, ৬-৩ সেটে নিশিকোরির বিপক্ষে জয় তুলে নেয় ফেদেরার। শেষ ষোলোর বাধা পেরোনো ফেদেরার কোয়ার্টার ফাইনালে লড়বেন মিসকা জভেরেভের বিপক্ষে।

এদিকে তৃতীয় বাছাই স্তানিসলাস ওয়ারিঙ্কা উঠেছেন কোয়ার্টার ফাইনালে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুইস এই তারকা ৭-৬ (৭-২), ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন আন্দ্রে সেপ্পিকে। শেষ আটের লড়াইয়ে তার প্রতিপক্ষ ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ