1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

অর্থনীতিতে অবদান বাড়ছে মোবাইল শিল্পের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭
  • ১২৮ Time View

দেশের অর্থনীতিতে বড় অংশ জুড়ে দৃশ্যমান হচ্ছে মোবাইল সেট শিল্প। এ শিল্পে ২০১৫ সালে বাংলাদেশের অর্থনীতিতে আয় ছিল ১ হাজার ৩০০ কোটি ডলার। যা মোট জিডিপির ৬ দশমিক শতাংশ। একই বছরে ৭ লাখ ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে মোবাইল সংযোগদাতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশের অর্থনীতিতে মোবাইল শিল্পের অবদান নিয়ে জিএসএম অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনটি বুধবার প্রকাশ করে জিএসএমএ ইন্টেলিজেন্স।

প্রতিবেদনে দেখা যায়, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের জনগণের গড় আয় কম হলেও মুঠোফোন বাজার উন্নয়নের সব সূচকে বাংলাদেশের অবস্থান আঞ্চলিক অন্যান্য দেশগুলোর প্রায় সমপর্যায়ে। বাংলাদেশে নতুন মোবাইল সংযোগের গ্রাহক বৃদ্ধির হার ৫৩ শতাংশ, যেখানে দক্ষিণ এশীয় দেশগুলোর গড় ৫০ শতাংশ।

২০১৬ সালের চতুর্থ প্রান্তিকের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধির হার ৩৩ শতাংশ। মোট মুঠোফোন ইন্টারনেটের ২০ শতাংশ থ্রিজি সংযোগ হলেও বাংলাদেশে এখনো ফোরজি সংযোগ চালু হয়নি।

এ বিষয়ে জে আর কমিউনিকেশন এর স্বত্তাধিকারি ও মোবাইল সেট আমদানীকারক মোহায়মান চৌধুরী জাগো নিউজকে বলেন, এত বড় সেক্টর হয়ে উঠলেও অদ্যবধি এ সংক্রান্ত কোন নীতিমালা নেই। এই খাতে বাংলাদেশের আরও উন্নয়নের সুযোগ আছে তবে তার জন্য অনুকূল নীতিমালা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ