1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

অপারেশনের পর ভালো আছেন পোপ ফ্রান্সিস: চিকিৎসক

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫১ Time View

পোপ ফ্রান্সিস অন্ত্রের অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। তবে অপারেশনের পর তিনি এখন ভালো আছেন। তার চিকিৎসকরা বিষয়টি জানিয়েছেন।

ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পোপ ফ্রান্সিস এখন সুস্থ বোধ করছেন। ২০১৩ সালে পোপ হিসেবে দায়িত্ব নেন তিনি। তারপর প্রথমবারের মতো চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন তিনি।

ভ্যাটিকান সিটির মুখপাত্র মাত্তেও ব্রুনি এক বিবৃতিতে জানিয়েছেন, অপারেশনের পর ভালো আছেন পোপ ফ্রান্সিস। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী তার অপারেশন করা হয়েছে। এটি জরুরি ভিত্তিতে করা হয়নি। সে কারণে উদ্বেগের কিছু নেই।

এর আগে ভ্যাটিকান সিটির মুখপাত্র জানিয়েছিলেন, পোপ ফ্রান্সিসের অপারেশন হবে গেমেলি ইউনির্ভার্সিটি হাসপাতালে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে সেন্ট পিটার্স স্কয়ারে কয়েক হাজার পরিদর্শকের সামনে ভাষণ দেন তিনি।

পোপকে আরো কতদিন হাসপাতালে থাকতে হবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ