1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

অনশনে এসে উদর পূর্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মে, ২০১২
  • ১৭১ Time View

চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণঅনশনে অংশ নেওয়া নেতা-কর্মীদের অনেককেই মহানগর নাট্যমঞ্চের ক্যান্টিনে মধ্যাহ্নভোজ সারতে দেখা গেছে।

বিশেষত সংবাদ আর নিরাপত্তা কর্মীদের মধ্যাহ্নভোজের সময় মুখচেনা অনেককেই দেখা গেছে খাবারের প্যাকেট সংগ্রহ করতে।

অনশন করতে এসে কেন খাবার খাচ্ছেন, জানতে চাইলে তারা কেউ নিজেকে অসুস্থ, কেউবা আর একটু আগ বাড়িয়ে ডায়াবেটিস রোগী হিসেবেই দাবি করেন।

এদের মধ্যে ছাত্রদলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট শহীদুল ইসলাম বাবু, নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু, ছাত্রদল নেতা কেয়া, উর্মি, সাগর, মহিলা দলের নেতা নীলু প্রমুখের নাম রয়েছে।

তারা যখন মুরগির ঝালফ্রাই দিয়ে ভাত খাচ্ছিলেন তখন বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীমের মতো কাউকে কেবল পানি খেয়ে অনশনমঞ্চে ফেরত যেতে দেখা গেছে।

আবার নিতাই রায় চৌধুরী ও শামা ওবায়েদের মতো কাউকে কাউকে খেতে এসে সাংবাদিক দেখে না খেয়ে ফেরত যেতে দেখা গেছে।

তবে ভাত ছাড়াও মহানগর নাট্যমঞ্চের ক্যান্টিনের বার্গার আর স্যান্ডউইচের মতো সব ফাস্টফুট আগেই শেষ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ