1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৪৯৯০৫ আসামির জামিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মে, ২০২১
  • ১১৬ Time View

সারাদেশে ৩০ কার্যদিবসে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৪৯ হাজার ৯০৫ জন আসামি জামিনে কারামুক্ত হয়েছেন।

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১২ এপ্রিল হতে ২৭ মে পর্যন্ত মোট ৩০ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৯৪,৮৪০ টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। এবং মোট ৪৯,৯০৫ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন। এর মধ্যে এই ৩০ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৬৯২ জন।

সুপ্রিমকোর্ট মুখপত্র জানান, গত ২৭ মে বৃৃৃহস্পতিবার সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইবুনালে ৩১৯০টি ফৌজদারি মামলার ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। এবং ১৪০৭ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের আদালতে শারীরিক উপস্থিতি ছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে মামলার শুনানি শুরু হয়। এ বিষয়ে সরকার আইন প্রণয়ন করে এবং সুপ্রিমকোর্ট প্রশাসন প্র্যাকটিস ডাইরেকশন জারি করেছে। সে আলোকে মহামারি জনিত পরিস্থিতিতে উচ্চ আদালত ও দেশের অধস্তন আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ