1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া

অতিরিক্ত ফি আদায় বন্ধে অভিভাবকদের উল্লাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারি, ২০১৬
  • ১৩২ Time View

1894বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত মাসিক বেতনসহ অন্যান্য ফি আদায় বন্ধ করার নির্দেশনা দেয়ায় আন্দোলন স্থগিত করে আনন্দ উল্লাস করেছেন অভিভাবকরা। একই সঙ্গে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। সোমবার সকালে রাজধানীর বিভিন্ন স্কুলের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিভাবকরা আন্দোলন স্থগিত করে এ উল্লাস প্রকাশ করেছেন।

গত এক সপ্তাহ ধরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে অভিভাবক ফোরামের উদ্যোগে আন্দোলন করে আসছিলেন। সোমবারও তারা বিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু গতকাল (রোববার) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত মাসিক বেতনসহ অন্যান্য ফি আদায় বন্ধ করার নির্দেশনা জারি করেছে শিক্ষামন্ত্রণালয়। এ আনন্দে আজ তারা আন্দোলন স্থগিত করে আনন্দ উল্লাস করেছে।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের নেতা মো. আমান  বলেন, অভিভাবকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রণালয় অতিরিক্ত ফি আদায় বন্ধের নির্দেশে আমরা আন্দোলন স্থগিত করে বিজয় উল্লাস করেছি। দ্রুত নির্দেশ দেয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ শিক্ষামন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্মকতাদের ধন্যবাদ জানাই।

এছাড়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত অভিভাবকরাও উল্লাস প্রকাশ করেছেন বিদ্যালয়ের সামনে। এছাড়া রাজধানীর অন্যান্য স্কুলে অভিভাবকরা আনন্দ উল্লাস করেছে বলে খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, নতুন পে-স্কেলের অজুহাতে রাজধানীসহ সারা দেশের অধিকাংশ স্কুল প্রায় দ্বিগুণ টিউশন ফি আদায় করছিল। এর প্রতিবাদে শিক্ষার্থীদের অভিভাবকরা আন্দোলনে নামেন। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রণালয় গতকাল শিক্ষামন্ত্রণালয় বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারের নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের মাসিক বেতন ও অন্যান্য ফি বর্ধিত হারে আদায় বন্ধ করার নির্দেশ জারি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ