1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
  • ১৭৭ Time View

টাঙ্গাইলের মধুপুরে আজ রোববার সকালে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিহতেরা হলেন, অটোরিকশার যাত্রী ঘাটাইলের দেউলবাড়ি গ্রামের আব্দুল খালেক (প্রায় ৪৪ বছর), খিলগাতি গ্রামের আব্দুল মালেক (প্রায় ৬০ বছর) ও মধুপুরের বেকারপোনা গ্রামের জনি (প্রায় ২০ বছর)। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আনোয়ারের (প্রায় ২০ বছর) অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধুপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক এস কে তুহিন বলেন, মধুপুরগামী অটোরিকশাটি রক্তিপাড়া বাজার পার হওয়ার পরই টাঙ্গাইলগামী একটি ট্রাক চাপা দেয়। নিহতদের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন বলে মনে করা হচ্ছে।

এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি। অটোরিকশাটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাক ও চালককে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ