1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

অগ্রাধিকার ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির বিষয়ে উপদেষ্টার আশাবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View


ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : অগ্রাধিকার ভিত্তিতে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, বিগত সরকারের আমলে প্রয়োজনে-অপ্রয়োজনে শত শত ব্যয়বহুল প্রজেক্ট হয়েছে। কিন্তু সেগুলোর রিটার্নের পরিমাণ খুবই নগণ্য। বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরেও একই অবস্থা। এসব কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে খরচ এবং দাম বেড়েছে।
আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে উপদেষ্টা এসব কথা বলেন।
ফাওজুল কবির বলেন, বর্তমান সরকার ছাত্র-জনতার রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত; তাই এ সরকারের ভিত্তি খুব দৃঢ়। মানুষকে স্বাচ্ছন্দ দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। অগ্রাধিকার ভিত্তিতে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানির পরিমাণ বৃদ্ধি এবং এক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমে আসবে। এসময় তিনি জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিশ্ব ব্যাংকের বাজেট সহায়তা প্রাপ্তির ব্যাপারে প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
জ্বালানি উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বিশ্ব ব্যাংকের ডিরেক্টর বলেন, তারা বর্তমান সরকারের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার সঙ্গে বাজেট সহায়তার ব্যাপারে আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎখাতে বাজেট সহায়তা প্রাপ্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ