1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেনীতে ফেসবুক পোস্ট ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার : কৃষিমন্ত্রী সম্পদ লুকাতে ভুয়া নথি বানান টিআই, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা ব্রডওয়েতে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

২০ মে পর্যন্ত জামিন পেলেন খোকন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মে, ২০১২
  • ১৯২ Time View

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় ২০ মে পর্যন্ত অস্থায়ী জামিন পেয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

ঢাকা মুখ্য মহানগর হাকিম এরফান উল্লাহর আদলতে জামিন আবেদনের শুনানি শেষে বুধবার এ আদেশ দেওয়া হয়।

এর আগে বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদলতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খোকন।

জামিন আবেদন শুনানিতে খোকনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিএনপির ডাকা হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় খোকনসহ দলের ৪৪ জন নেতার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

এ মামলায় তিনি ৩ মে হাইকোর্ট থেকে ৭ দিনের জামিন পান। তবে জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদলতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশ অনুযায়ী তিনি বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদলতে আত্মসমর্পণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ