1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ৭৬ কোটি টাকা সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ হামের উপসর্গে মৃত্যু আরও ৯, হাসপাতালে ১৩৫১ হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’ মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দায় নিতে হবে: বাণিজ্যমন্ত্রী খুলনা-ঢাকা রুটে জানুয়ারিতে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বাস্থ্যসেবা নিয়ে চিকিৎসকদের বাণিজ্য না করার আহবান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১১
  • ৩২৬ Time View

ক্ষুদ্র স্বার্থের জন্য চিকিৎসকদের স্বাস্থ্য সেবা নিয়ে বাণিজ্য না করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনারগাওয়ে ল্যাব এইড কার্ডিয়াক হসপিটালের আয়োজনে কার্ডিওলজি বিষয়ক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি চিকিৎসকদের সপ্তাহে একবার তার নিজের গ্রামে গিয়ে দু:স্থদের সেবা দেওয়ার কথা বলেন।

স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার মেডিকেল কলেজ, নাসিং ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়িয়েছে। গ্রামে প্রতি ৬হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্খাপন করা হয়েছে। এরইমধ্যে ১১হাজার ক্লিনিক চালু করা হয়েছে। আরো ৭ হাজার স্থাপন করা হবে। ক্লিনিকগুলোতে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন স্বাস্থ্যকর্মী এবং বিশেষজ্হ চিকিৎসকদের সুবিধা রাখা হচ্ছে।

ল্যাব এইডের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা: এম মোদাচ্ছের আলী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) ডা: মো: মুজিবুর রহমান ফকির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ