1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম ৯ দফায় কমার পর বাড়ল সোনার দাম, ভরি যত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেজেট প্রকাশ বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া খুলনায় বিএনপি নেতাকে গুলি: সিসিটিভি ফুটেজ দেখে যুবক আটক বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময় ঢাকা ও খুলনায় পৃথক অভিযানে দুই ধর্ষণ মামলার আসামি গ্রেফতার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ যেসব এলাকায় ১৮ দিনে তৈরি পোশাক খাতে প্রায় ৪৩ কোটি ডলারের ক্ষতি: বিজিএমইএ

সিরীয় অলিম্পিক প্রধানকে ভিসা দিতে যুক্তরাজ্যের অস্বীকৃতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুন, ২০১২
  • ১৫৭ Time View

সিরিয়ার অলিম্পিক কমিটির প্রধান জেনারেল মোফাক জুমাকে ভিসা দিতে অস্বীকার করেছে ব্রিটেন। আসন্ন লন্ডন অলিম্পিক গেমসে অংশ নেওয়ার জন্য তিনি ভিসার আবেদন করেছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। আগামী ২৭ জুলাই লন্ডনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে অলিম্পিক গেমস ২০১২।

বাশার আল আসাদ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোফাকের ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয় বলে ব্রিটেনের সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে,গত বছর শুরু হওয়া সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকে নির্মম ভাবে দমনের চেষ্টার জন্য ইতিমধ্যেই বাশার আল আসাদ আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সমালোচিত এবং নিন্দিত। তাই ভিসা আবেদন প্রত্যাখ্যানের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও সমর্থন করবে বলে আশা প্রকাশ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

জেনারেল মোফাকের ভিসার আবেদন নাকচ করার বিষয়টি ব্রিটিশ সরকার শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে লন্ডন অলিম্পিকের আয়োজক কমিটিকে অবহিত করে বলে জানা গেছে। লন্ডন অলিম্পিকের আয়োজক কমিটি এখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে ব্রিটেনের এ সিদ্ধান্ত অবহিত করবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একজন কর্মকর্তা জানান তারা এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে অবগত নন। তাই সরকারিভাবে কাগজ না এসে পৌঁছা পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ