1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ দীর্ঘ অপেক্ষার অবসান, ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক পর্ব শুরু চীন-ভারতসহ ১৬ দেশের ওপর নতুন করে শুল্কারোপের পরিকল্পনা ট্রাম্পের কিউবার জ্বালানি অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান কেন বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন শুকি ইতোফুসা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

ব্রিটেন থেকে ৩’শ কোটি ডলারের অস্ত্র কিনতে যাচ্ছে সৌদি আরব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২
  • ২০০ Time View

ব্রিটিশ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএই সিস্টেমের সঙ্গে তিন’শ কোটি ডলারের একটি অস্ত্রক্রয় চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। চুক্তি অনুযায়ী বিএই সিস্টেম সৌদি আরবকে ‘হক ট্রেইনার জেট’ জঙ্গিবিমান সরবরাহ করবে।

উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিনের আলোচনা শেষে বুধবার চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এই চুক্তির আওতায় সৌদি আরবকে ৩০ টি বিমান সরবরাহ করা হবে।

চুক্তি চূড়ান্ত হওয়ার পর সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এই বিমানগুলোর মাধ্যমে তাদের জঙ্গি বিমান পাইলটরা অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান পরিচালনার ক্ষেত্রে আরও দক্ষতা অর্জন করবে। বিমান সরবরাহের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ সরঞ্জাম ও খুচরা যন্ত্রাংশ সরবরাহও এই চুক্তির অর্ন্তভূক্ত বলে জানা গেছে।

এদিকে দুর্বল মানবাধিকার রেকর্ডের জন্য সমালোচিত সৌদি আরবকে প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহের বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে ব্রিটেন জানিয়েছে বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি স্থিতিশীল এবং দেশটি আন্তরিক ভাবে মানবাধিকার সংস্কারের পথে এগিয়ে চলেছে।

এর আগে গত ২০০৬ সালে সৌদি সরকার বিএই’র সঙ্গে ৬শ কোটি পাউন্ডের একটি  চুক্তি স্বাক্ষর করেছিলো। এই চুক্তির অংশ হিসেবে সৌদি আরবকে ৭২ টি ইউরো ফাইটার টাইফুন জঙ্গিবিমান সরবরাহ করে বিএই।

বিএই পৃথিবীর অন্যতম শীর্ষ অস্ত্র উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। গত ২০১১ সালেও বিশ্বজুড়ে ২ হাজার কোটি পাউন্ডের অস্ত্র বিক্রি করে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ