1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে টিসিবি সারাদেশে ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ দেবে সরকার: আমিনুল হক রাজশাহীর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা ‘তোমারে ঘুমাইতে দিমু না’ বলে সোহেল চিরঘুমে গেল রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যে শুরু মণিপুরি মহারাসলীলা আওয়ামী লীগকে ‘চিরতরে ধ্বংসের’ মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ৭৬ কোটি টাকা সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ হামের উপসর্গে মৃত্যু আরও ৯, হাসপাতালে ১৩৫১

বাংলাদেশে মানবাধিকারে কিছু সমস্যা আছে: জাপানি উপ-প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মে, ২০১২
  • ১৬১ Time View

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘কিছু সমস্যা আছে’ বলে মন্তব্য করেছেন জাপানের উপ-প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা।

দুই দিনের ঢাকা সফরের শেষ মূহুর্তে শুক্রবার দুপুরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে দোভাষীর মাধ্যমে ওকাদা বলেন, ‘এদেশের মানবাধিকার পরিস্থিতিতে কিছু সমস্যা আছে, তবে এটা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি দুর্নীতি দমনের পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করে বলেন, ‘এদেশে জাপানের বিনিয়োগের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবহার দেখতে চান জাপানের করদাতারা।’

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে এদেশে জাপানি বিনিয়োগ বাড়ছে না বলেও এদিন ফের মন্তব্য করেন ওকাদা।

তবে তিনি বলেন, ‘এদেশের বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগের সমূহ সম্ভাবনা আছে।’

পদ্মা সেতুতে অর্থায়ন প্রসঙ্গে জাপানের উপ প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে আগে বিষয়টি সমাধান করতে হবে। প্রয়োজনে আমরাও বিশ্বব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় আমি বলেছি, জাপান পদ্মা সেতুতে অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

মেট্রোরেলে অর্থায়ন প্রসঙ্গে কাতসুইয়া ওকাদা বলেন, ‘বিষয়টি আমাদের বিবেচনায় আছে। এটির পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়া চলছে।’

শুক্রবার সকালে তিনি ঢাকার অদূরে আশুলিয়ায় জাপানি বিনিয়োগে প্রতিষ্ঠিত একটি টেক্সটাইল কারখানা পরিদর্শন করেন।

এ পরিদর্শন সম্পর্কে তিনি বাংলাদেশের শ্রমিকদের কাজের ভূয়ষী প্রশংসা করে বলেন, ‘কারখানার ম্যানেজার আমাকে বলেছেন, বাংলাদেশে একটি হীরক দেশ।’

বিমানবন্দরে জাপানের উপ প্রধানমন্ত্রীকে বিদায় জানান খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। পরে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকা ছেড়ে যান জাপানের উপ-প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ